আমি রৌশান…

গল্প বলি — কখনো এডিটে, কখনো নিছক শব্দে।
Voice of Dhaka ও RedLab Studio – এই দুইটিই আমার আস্তানা। আমি ভিডিও বানাই, মোশন ডিজাইন করি, আর শেখানোর চেষ্টা করি কীভাবে একটা সাধারণ ফুটেজ সিনেমার ভাষায় কথা বলতে পারে। Premiere Pro আর After Effects এর টাইমলাইনে ডুবে থাকি। ।
ডকুমেন্টারি আমার দুর্বলতা। ইতিহাসের ভাঁজে চাপা পড়ে থাকা মানুষ, রাজনীতির আড়ালের গল্প, ভুলে যাওয়া মুহূর্ত — এসব খুঁড়ে বের করতে ভালো লাগে। ফুটবলের আমাকে ভয়াবহ টানে।
বাংলায় কনটেন্ট বানাই — কারণ মাতৃভাষায় সৃজনশীল কন্টেন্ট অনেকটাই বাকি।
ছোট বাক্য। বড় ভাবনা — এই তো…
